Showing posts with label ধর্ষণ. Show all posts
Showing posts with label ধর্ষণ. Show all posts

Monday, December 18, 2017

বাবা করতেন ধর্ষণ, মেয়ে আনত বান্ধবীদের

বাবা করতেন ধর্ষণ, মেয়ে আনত বান্ধবীদের

স্বদেশ বার্তা ডেস্কঃ নিজের মেয়েকে দিয়েই অন্য মেয়েদের ফাঁদে ফেলতেন এক ব্যক্তি। মেয়ের সঙ্গে অন্য মেয়েদের বান্ধবী পাতিয়ে বাড়িতে নিয়ে আসতেন। তারপর তাদের ধর্ষণ করা হতো। ধর্ষণের সময় করা ভিডিও গুলো প্রকাশের হুমকি দিয়ে ওই মেয়েদের ব্ল্যাকমেইল করা হতো ।

ভারতের হরিয়ানা রাজ্যের যমুনানগর এলাকার এক বাবা-মেয়ের বিরুদ্ধে এমনই রমরমা ব্যবসা খুলে বসার অভিযোগ উঠেছে। তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তাঁরা।

ধর্ষণের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করা হতো ওই নারীদের। কারো কাছে চাওয়া হতো অর্থ। অনেককেই বাধ্য করা হতো পতিতাবৃত্তিতে।

তবে সম্প্রতি ব্ল্যাকমেইলের অর্থ দিতে বেঁকে বসেন বাবা-মেয়ের অপকর্মের শিকার এক নারী। অর্থ চাইতেই সরাসরি পুলিশের কাছে যান তিনি। তাঁর অভিযোগের জের ধরে গ্রেপ্তার করা হয় দুজনকে।

পুলিশকে ওই নারী জানান, ওই বাবা ও মেয়ে প্রথমে বিভিন্ন নারীর সম্পর্কে বিস্তারিত ঘেঁটে দেখেন। ধনী-গরিব সবাইকে ফাঁদে ফেলার চেষ্টা করেন তাঁরা। কোনো নারী তাঁদের পাতা জালে পড়লেই প্রথমে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে পতিতাবৃত্তির জন্য জোর করা হয়। তাতে রাজি না হলে চাওয়া হয় অর্থ।

ওই নারী আরো জানান, তাঁকে খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে অচেতন করা হয়। তারপর তাঁকে ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। বিষয়টি জানতে পেয়ে প্রথমে ভয় পেয়ে যান তিনি। বাবা-মেয়ের কথামতো পরিশোধ করেন ১০ হাজার রুপি। কিন্তু পরে আবার অর্থ চাওয়া হয়। তখনই পুলিশের শরণাপন্ন হন তিনি।

Saturday, December 16, 2017

মধ্যপ্রদেশে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, গ্রেফতার প্রতিবেশী

মধ্যপ্রদেশে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, গ্রেফতার প্রতিবেশী

স্বদেশ বার্তা ডেস্কঃ শুধু নৃশংসভাবে ধর্ষনই নয় তারপর প্রমাণ লোপাটের জন্য পাথরে মাথা থেঁতলে খুন করার ঘঠনা একের পর এক এমন ঘটনা বেড়েই চলেছে। পাঁচ বছরের এক মেয়েকে চকোলেটের লোভ দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের পর পাথরে মাথা থেঁতলে খুনের অভিযোগে মঙ্গলবার গ্রেফতার হয়েছে এক শ্রমিক। ঠিক একই রকম ঘটনা আবারও দেখা গেল মধ্যপ্রদেশের ধর জেলার মানাওয়ার অঞ্চলে। চার বছরের এক আদিবাসী শিশুকন্যাকে ধর্ষণের পর তাকে মাথা থেঁতলে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার বীরেন্দ্র সিংহ জানিয়েছেন, অভিযুক্ত যুবক মেয়েটির পাশের বাড়িতেই থাকে, তার নাম কর্ণ। একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে সে ধর্ষণ করে মেয়েটিকে যাতে চেনা না যায় সেজন্য পাথরে মাথা থেঁতলে দিয়ে খুন করে। বাড়ি থেকে ৫০০ মিটার দূরে জঙ্গলে মেয়েটির মৃতদেহ পাওয়া যায়। কর্ণকে জেরা শুরু করলে সে ভেঙে পড়ে এবং অপরাধের কথা স্বীকারও করে।